ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে রংপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রংপুরের কাউনিয়ার সারাই ইউনিয়ন যুবলীগ নেতা এরশাদ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার হারাগাছ পৌর এলাকার হকবাজারে হারাগাছ স্কুলের সামনে থেকে তাঁকে আটক করা হয়।


আজ শুক্রবার রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে থানা-পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন 


যুবলীগ নেতা এরশাদ আলম সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলামের ছোট ভাই।